ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী ইন্দ্রিরা,অটল ও নেহেরুকে টপকে দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী- এটা এখন শুধু একটা নাম, বরং ব্রান্ডে পরিণত হয়েছে। এই কথাটা এই জন্যেই বলা হচ্ছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে বিশ্বের সবথেকে প্রভাবসালী নেতাদের মধ্যে একজন হিসেবে উঠে এসেছেন। আর এই বিষয়ে কিছুমাস আগেই বিশ্বের বড়ো বড়ো সমীক্ষা সংস্থাগুলি জানিয়েছে। তবে এবার এবার INDIA TODAY সংস্থা দেশের(ভারত) মধ্যেই এমন একটা সার্ভে করেছে যা জানার পর আপনিও অবাক বিস্মিত হবেন। আসলে ইন্ডিয়া টুডে এর সমীক্ষা অনুযায়ী ভারতে এতদিন পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুলাই মাসের সার্ভে অনুযায়ী নরেন্দ্র মোদী পেয়েছিলেন ২৬% ভোট অন্যদিকে ইন্দিরা গান্ধী পেয়েছেন ২০% ভোট। সমীক্ষা অনুযায়ী অটল বিহারী বাজপেয়ীজি তৃতীয় সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী। MOTN পোল অনুযায়ী অর্থাৎ মুড অফ দা নেশন এর সার্ভে অনুযায়ী দেশের মানুষ মনে করেন নরেন্দ্র মোদীই ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১৮ এর জানুয়ারি আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই কিছুটা হলেও কমতি এসেছিল, অবশ্য তা সত্ত্বেও তিনি নিজের জায়গা ধরে রেখেছিলেন। তবে জুলাই মাসে নরেন্দ্র মোদী আরো একবার ন...